Mon. Jun 15th, 2026

3kখোলা বাজার২৪, মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬: রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ৯৯ টি স্থানে কোরবানীর ব্যবস্থা নেয়া হয়েছে। এজন্য প্রয়োজনীয় সংখ্যক কসাই, ইমাম, মওলানা নিযুক্ত করা হয়েছে। কোরবানীর পর নগর পরিচ্ছন্ন রাখতে ২৪ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান সিটি মেয়র মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টু।

তিনি জানান, পরিচ্ছন্নতার জন্য ১হাজার কর্মী নিয়োগ করা হয়েছে। তিনি আজ দুপুরে সিটি কর্পোরেশন মিলনায়তনে সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় সিটি কর্পোরেশনের সচিব ফজলুল কবির, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা পরিদর্শনে ভ্রামমান আদালত দায়িত্ব পালন করবে বলেও জানান মেয়র। পরে তিনি সাংবাদিক ও কাউন্সিলর বৃন্দের উপস্থিতিতে ভুয়া কাগজপত্রে জাল লাইন্সেসকারী আটক ৩ ইজিবাইক আগুন দিয়ে পুড়িয়ে দেন।