Fri. Jun 12th, 2026

index

খোলা বাজার২৪, বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০১৬: এক যুগ আগে গাজীপুরে আওয়ামী লীগের সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যার ঘটনায় গত ১৫ জুন দেওয়া হাই কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে।
 বুধবার ১৮২ পৃষ্ঠার এই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এই রায়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ছয়জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হলেও বিচারিক আদালতে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ১১ আসামিকে খালাস দিয়েছে হাই কোর্ট।