Fri. Jun 12th, 2026
20160922-aibl_ec_pressখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ -এর পর্ষদীয় নির্বাহী কমিটির ৫৫১তম সভা ২২ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয় বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান আলহাজ্জ হাফেজ মোঃ এনায়েত উল্লাহ্ এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত বিশ্লেষণ করা হয়।

কমিটির সদস্য আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা, আলহাজ্জ এ এন এম ইয়াহিয়া, আলহাজ্জ ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান সভায় অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের কোম্পানি সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোহাম্মদ আবদুল জলিল, মোঃ ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক, এস এম জাফর সহ সংশ্লিষ্ট নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।