Sun. Jun 14th, 2026

52খোলা বাজার২৪, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৬: র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, “দেশে রাজাকারের যেমন স্থান নেই, তেমনি জঙ্গিবাদেরও স্থান নেই। প্রয়োজনে দেশের ইঞ্চি ইঞ্চি মাটি খুঁড়ে তল্লাশি চালিয়ে জঙ্গিবাদ নির্মূল করা হবে।”

শনিবার দুপুরে রাজধানীর সাউথইস্ট ইউনির্ভাসিটিতে নবীন বরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
র‍্যাবের মহাপরিচালক বলেন, “দেশটা আমাদের। গুটি কয়েক মানুষ এভাবে ধ্বংস করে দেবে আর আমরা তামাসা দেখবো, তামসা- হাস্যকর।”
বেনজির বলেন, “আমি আগেও বলেছি প্রয়োজনে এ দেশের ইঞ্চি ইঞ্চি মাটি খুঁড়ে এদেরকে নিশ্চিহ্ন করা হবে। রাজাকার যেমন আমাদের দেশে প্রয়োজন নাই। এই সমস্ত লোকেরও আমাদের দেশে প্রয়োজন নাই। আমরা এসব লোকদের ছাড়াই ভালো আছি।