Sat. Jun 13th, 2026

খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০১৭:  68ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম তাইজুল ইসলাম (৩৮)। সে হরিপুর উপজেলার টেংরিয়া ভূতডাঙ্গী গ্রামের মৃত সাদের আলীর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (০৩ জানুয়ারি) তাইজুল ইসলাম দুপুরে বাড়ির পূর্ব পার্শ্বে কুলিক নদীর পাড়ে গম ক্ষেতে সেচ দিয়ে পানি দেওয়ার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে সে মারা যায়।