Sun. Jul 19th, 2026

খােলা বাজার২৪।। শুক্রবার, ৩ মার্চ ২০১৭: 10প্রথমেই বলে নেওয়া দরকার, সুস্থ-সবল হাড়ের জন্য সবচেয়ে বেশি দরকার ক্যালসিয়াম। এক কাপ দুধে রয়েছে ২৮০ মিলিগ্রাম ক্যালসিয়াম। দুধ উচ্চমাত্রার ক্যালসিয়ামসমৃদ্ধ একটা খাবার। শিশু থেকে বয়স্ক—সবার প্রয়োজনীয় ক্যালসিয়াম সরবরাহ করার সক্ষমতা আছে এ খাবারে। আরো অনেক খাবারেই অবশ্য ক্যালসিয়াম আছে। তবে মজবুত হাড়ের জন্য সব মিলিয়ে আপনাকে প্রতিদিন গড়ে এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম নিতে হবে।
কমলা
মাঝারি আকৃতির একটি কমলায় মিলবে ৬০ মিলিগ্রাম ক্যালসিয়াম। দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও কাজ করে এ ফল। উচ্চমাত্রার ক্যালসিয়ামের সঙ্গে মিলবে ভিটামিন ডি। দেহের সঙ্গে ক্যালসিয়ামকে মিশে যেতে সহায়তা করে এই ভিটামিন।
সার্ডিন
এটা সামুদ্রিক পোনা মাছ বিশেষ। ক্যালসিয়ামপূর্ণ খাবারের তালিকায় এ মাছের স্থান শীর্ষে। এক কাপ সার্ডিন মাছে পাবেন ৫৬৯ মিলিগ্রাম ক্যালসিয়াম।
সয় মিল্ক
এক কাপ সয় মিল্কে রয়েছে ৬০ মিলিগ্রামের মতো ক্যালসিয়াম। অনেকেই জানে, কেবল দুগ্ধজাত পণ্যেই ক্যালসিয়াম থাকে। এ ধারণাকে ভুল প্রমাণিত করেছে সয় মিল্ক।
আলমন্ড
এক কাপ আলমন্ড খেলেই মিলবে ৪৫৭ মিলিগ্রাম ক্যালসিয়াম। কাজেই এটা শীর্ষ ক্যালসিয়ামদাতাদের একটি। এ ছাড়া এটি হৃদযন্ত্রেরও যতœ নেয়। বাড়ায় স্মৃতিশক্তি।
ডুমুর
মিষ্টি ডেজার্ট টাইপের এ ফল ফাইবার ও পটাশিয়ামে ভরপুর। সেই সঙ্গে দেয় ক্যালসিয়াম। অর্থাৎ হাড় গঠনে ডুমুর দারুণ উপকারী।
দই
ক্যালসিয়ামে পূর্ণ এক খাবার। এক কাপ দইয়ে আছে ৪০০ মিলিগ্রাম ক্যালসিয়াম। অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া সৃষ্টিতে দইয়ের তুলনা নেই।
সবুজ পাতাবহুল সবজি
এক মুঠো সবজিতে পাবেন ৩৩৬ মিলিগ্রাম ক্যালসিয়াম। ফাইবার এবং ক্যালসিয়াম রয়েছে পালং, বাঁধাকপি, ব্রোকোলির মতো সবজিতে।