Sun. Jun 7th, 2026

খােলা বাজার২৪।। বুধবার, ১২ জুলাই, ২০১৭: 73ছেলেদের নিয়ে সময় কাটাতে যেন এতটুকুও কার্পণ্য করেননা বলিউড তারকা হৃতিক রোশন। এবার তাদের নিয়ে নিরিবিলি সময় কাটাতে, মুম্বাই শহর থেকে দূরে পাড়ি জমালেন। গেলেন বরফে ঘেরা প্রকৃতির কাছাকাছি। আর বাবা হিসেবে যেন তার জুড়ি নেই। ছেলেদের আবদার পূরণ করতে ছেলেদের নিয়ে তৈরি করতে বসলেন তুষারমানব। তা নিয়ে তাদের ব্যস্ততার যেন কোন কমতি নেই। তিন বাপ-বেটাতে মিলে অনেক ব্যস্ততা আর আনন্দ নিয়ে শেষমেশ বানিয়েই ফেললেন তুষারমানব। বানানোর আনন্দ ভাগাভাগি করতেও ছাড়লেননা হৃতিক। তাইতো নিজের ইন্সটাগ্রাম পেজে তুষারমানব বানানোর ভিডিওটাও আপলোড করে বসলেন।

বলিউডের সেরা বাবাদের একজন যেন হৃতিক রোশন। শত ব্যস্ততা, সংসারজীবন এবং ব্যক্তিজীবনের টানাপোড়েন কোনো কিছুর আঁচ যেন সন্তানদের গায়ে না লাগে, তার জন্য চেষ্টার কোন কমতি নেই তার। স্ত্রী সুজানের সাথে বিবাহবিচ্ছেদের পরও, ছেলে রিহান এবং রিদানকে নিয়ে সময়টাকে সুন্দর করতে তার অবিরাম চেষ্টা। আর এক্ষেত্রে তার সঙ্গে আছেন সাবেক স্ত্রী সুজানও। ইন্ডিয়ান এক্সপ্রেস।