Sat. Jul 11th, 2026

seri

খােলা বাজার২৪।। সোমবার, ২৪ জুলাই, ২০১৭: মানুষ যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকেই পৃথিবীর রহস্য আবিষ্কারের জন্য চষে বেড়াচ্ছে একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত। নতুন কিছুর সাথে পরিচিত হওয়া যেমন মানুষের নেশা তেমনি পৃথিবীও নিজের রহস্যগুলো নিজের গহ্বরে আঁকড়ে ধরে আছে। এমনই নতুন এক রহস্যের নাম ‘শেলি আইল্যান্ড’।

পৃথিবীর অন্যতম আদিম ভূমি গন্ডোয়ানাল্যান্ড থেকে বেরিয়ে এসে জম্বু দ্বীপের জন্ম। এ অজানা দ্বীপে রয়েছে ৫টি মহাসমুদ্র, ৭টি মহাদেশ, সপ্তম আশ্চর্য! এই ‘ধ্রুব’ সত্যের তালিকায় কোনো বদল না হলেও নতুন এক দ্বীপের জন্ম নিয়ে বিজ্ঞানী মহলে বেশ তোলপাড় শুরু হয়েছে। কিছুদিন আগেই ‘জিল্যান্ডিয়া’ নামে এক নতুন মহাদেশের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা।

আটলান্টিক মহাসাগরের ওপর জেগে উঠেছে এক নতুন দ্বীপ। নর্থ ক্যারোলিনার কেপ পয়েন্টে একটি ‘শেল আইল্যান্ডের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। অল্প অল্প করে প্রতিনিয়ত মাথা তুলছে দ্বীপটি। প্রায় এক মাইল বিস্তৃত অর্ধচন্দ্রাকৃতির এই দ্বীপের কাছে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দ্বীপটি অত্যন্ত ভয়ঙ্কর। তার চারদিকে বিদ্যুত্ তরঙ্গ রয়েছে। প্রচুর হাঙর ও স্টিং রে’র বসবাস এই দ্বীপে।