Thu. Jun 4th, 2026

7খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭: ঝিনাইদহে নিহত জঙ্গি আব্দুল্লাহর পলাতক স্ত্রী রুবিনা পারভীনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে শহরের মহিষাকুন্ডু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রুবিনা পারভীন ঝিনাইদহ সদর উপজেলার ধান হাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামের নিহত জঙ্গি আব্দুল্লাহর স্ত্রী।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিষাকুন্ড এলাকা থেকে রুবিনা পারভীনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে।