খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭: আত্মঘাতি অনলাইন গেম ব্লু হোয়েল বন্ধের দাবি ও জনসচেতনতা গড়ে তোলার লক্ষে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওয়াকর্স ফর এভরিওয়ান। মঙ্গলবার সকালে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, যুগ্ম সম্পাদক হাবিব খান ও ওয়াকর্স ফর এভরিওয়ান সংগঠনের যুগ্ম আহ্বায়ক এস এম অনন্তসহ অন্যান্য সদস্যরা।
বক্তারা অবিলম্বে এই গেইম বন্ধ ও এই গেইমের এডমিনদের আইনের আওতায় আনার দাবি জানান। উল্লেখ্য, এই ব্লু হোয়েল গেইম মস্তিষ্কের বিকৃতি ঘটায় এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত করে।

