Thu. Jun 4th, 2026

খােলা বাজার২৪।মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭: সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে ১৭ অক্টোবর ২০১৭ ইং তারিখে সাউথইস্ট ব্যাংক লিমিটেড এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় ।

খােলা বাজার২৪।মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭:  এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শ. ম. মঈনুদ্দীন চৌধুরী ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা জামাল মোঃ আবু নাসের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়াও, উক্ত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই চুক্তির অধীনে, সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকগন ইন্স্যুরেন্স সুবিধা পাবেন। ক্রেডিট কার্ড গ্রাহকগনের অবাঞ্ছিত মৃত্যুর ক্ষেত্রে, ক্রেডিট কার্ডে তাদের অপরিশোধিত অর্থ এই স্কিমের মাধ্যমে পরিশোধ হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *