Thu. Jun 4th, 2026

খােলা বাজার২৪। শুক্রবার, ০১ ডিসেম্বর , ২০১৭: ব্রিটেনের লন্ডনে লিঙ্গ নিরপেক্ষ টয়লেট তৈরির ঘোষণা দিলেন মেয়র সাদিক খান। তবে এ বিষয়ে অনেক সমালোচক মনে করছেন এটি নারীদের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে।

বুধবার দেশটির একটি পত্রিকায় পুরো লন্ডন জুড়ে অসংখ্য লিঙ্গ নিরপেক্ষ টয়লেট নির্মাণের পরিকল্পনা প্রকাশ করে বলা হয়েছে, সাধারণ জনগণ এতে আরাম বোধ করবে।

সাদিক খান এই প্রথম বারের মতো বাণিজ্যিক উন্নয়নে নতুন কোন কর্মসূচি ঘোষণা করলেন, যা একইসাথে জনবান্ধব ও বাণিজ্যিক ভাবে সমৃদ্ধ হওয়ার একটি ভিন্নধর্মী পরিকল্পনা।

এই রাজধানী উন্নয়ন কৌশলটি বাস্তবায়নে দেশটিতে অসংখ্য লিঙ্গ নিরপেক্ষ টয়লেট নির্মাণে বৃহস্পতিবার দেশটির ডেভলপার কোম্পানির কর্মকর্তাদের নিয়ে মিটিং ডেকেছেন তিনি। এই টয়লেটগুলো শপিং সেন্টার, লেইজার সেন্টার এবং সিনেমা হলগুলোতে তৈরি করা হবে।
মেয়র সাদিকের এই নতুন কর্মসূচি স্টারবার্ক’স, মাইনোরিটি গোষ্ঠি যেমন প্রতিবন্ধী ও বাচ্চাদের জন্য বেশি সহায়ক হবে।

সিটি হল এইড জানায়, এই শৌচাগারের নকশাগুলো এমনভাবে তৈরি হবে যেখানে সব লিঙ্গের মানুষের কাছেই নিরাপদ এবং আরামদায়ক মনে হবে। যেখানে পূর্ণাঙ্গ দৈর্ঘ্যের দরজা, পার্টিশন ও উন্নত মানের আলোর ব্যবস্থা থাকবে। ইভনিং স্ট্যান্ডার্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *