Mon. Jun 15th, 2026

খােলা বাজার২৪। বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স ক্লাব, ঢাকায় স্বাস্থ্যকর খাদ্য সরবরাহের জন্য একটি ফ্রিজার ভ্যান প্রদান করেছে। ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান অফিসার্স ক্লাব, ঢাকার সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন খান এর নিকট ১৬ জানুয়ারী ২০১৮ মঙ্গলবার বেইলী রোডস্থ অফিসার্স ক্লাবে ফ্রিজার ভ্যানের চাবি হস্তান্তর করেন। ক্লাবের ভাইস চেয়ারম্যান কে. এম. মোজাম্মেল হক ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলমসহ ক্লাবের সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।