Fri. Jun 5th, 2026

খােলা বাজার২৪। শনিবার, ০৩ মার্চ , ২০১৮:  বাংলাদেশ কংগ্রেস-এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ৪ মার্চ ২০১৮ রবিবার বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে “দুর্নীতিরোধে রাজনীতিবিদদের ভূমিকা” শীর্ষক  আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব ও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন দলের চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন।

জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ হোসনে আরা বাবলী, বিএনপি’র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এম, মাহবুব উদ্দিন খোকন, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট শেখ আওসাফুর রহমান, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এ্যাডঃ শাহ্ মঞ্জুরুল হক ও বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলামসহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা থেকে আগত স্থানীয় নেতৃবৃন্দ সভায় বক্তব্য প্রদান করবেন। সভা পরিচালনা করবেন দলের সাংগঠনিক সম্পাদক বাপ্পী সরদার।