খোলাবাজার২৪. রবিবার ,০৯ সেপ্টেম্বর ২০১৮: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র ৪ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে মোশাররফ আলী মিয়ার বাজারে উদ্বোধন করা হয়। চট্টগ্রাম-১৬ এর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, এমপি প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্র উদ্বোধন করেন। ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিন জোনপ্রধান মো: নিজামুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখাপ্রধান মুহাম্মদ শাব্বির, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বদরুদ্দিন চৌধুরী ও কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শাহাদত হোছাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের বাঁশখালী শাখাপ্রধান এম. কবির আহমদ। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

