Thu. Jun 4th, 2026

ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী বাস গিরিখাদে পড়ে নিহত ২১

খোলাবাজার২৪. রবিবার ,০৯ সেপ্টেম্বর ২০১৮: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাদে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার দুপুরে ওই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো ৯ জন। খবর এপি।

স্থানীয় পুলিশের মুখপাত্র ত্রানোউয়োদো বিস্নু আন্দিকো বলেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ৯৮ ফুট গভীর খাদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। এর পর গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে এবং হাসপাতালে নেয়ার পর আরও ১৫ জন প্রাণ হারান।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে আরো ৯ জনের অবস্থা গুরুতর।

উল্লেখ্য, জাভার এ সড়কটি খুবই দুর্ঘটনাপ্রবণ। প্রায়ই এ পাহাড়ি রাস্তায় দুর্ঘনায় পর্যটকসহ বাসযাত্রীরা প্রাণ হারান।