Fri. Jun 5th, 2026

 

 

খোলা বাজার ২৪. সোমবার ,১০ সেপ্টেম্বর ২০১৮:  আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে আজ ১০ সেপ্টেম্বর ২০১৮ তারিখে রাজধানীর বাসাবোতে এনআরবি গ্লোবাল ব্যাংকের ৫১তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের সম্মানীত চেয়ারম্যান নিজাম চৌধুরী।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃশামসুল ইসলাম, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান,শাখা ব্যবস্থাপক এবং আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।

উৎকর্ষ ব্যাংকিং সেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে তাঁঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে আশাবাদ ব্যক্ত করাহয়।