Sun. Jun 14th, 2026


খোলা বাজার ২৪. বুধলবার ,১২ সেপ্টেম্বর ২০১৮:  দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি ও সুচিকিৎসার দাবি এবং কারাঅভ্যন্তরে আদালত স্থাপনের প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত দুই ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সকাল ১০টায় থেকে বেলা ১২টা পর্যন্ত দুইঘণ্টা দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ কর্মসূচি পালন করেন। তার সঙ্গে দলের দুই সহ-দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচিতে অংশ নেন।