Tue. Jun 9th, 2026

খােলাবাজার২৪,শুক্রবার,০৭ ডিসেম্বর ২০১৮ঃ একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ১৭ ডিসেম্বর নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। সেইসঙ্গে আগামী ১০ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত জনসভা স্থগিত করেছে বিরোধী এই রাজনৈতিক জোটটি। 

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় মতিঝিলে ড. কামাল হোসেনে চেম্বারে স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, আগামী ১৭ ডিসেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা হবে।