Fri. Jun 5th, 2026

খােলাবাজার২৪,বুধবার,১২ ডিসেম্বর ২০১৮ঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেডের মধ্যে গত ১১ ডিসেম্বর ২০১৮ তারিখে পারস্পারিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, ইউপে ডিজিটাল পেমেন্ট সিস্টেম ও ইউসিবি কার্ড ব্যবহারের মাধ্যমে হ্রাসকৃত মূল্যে পারিবারিক স্বাস্থ্য সেবা, পারিবারিক চিকিৎসকের সাথে পরামর্শ, রোগ পরীক্ষা প্রভৃতি সুবিধা পাওয়া যাবে। 

ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শওকত জামিল ও প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সিলভানা কিউ সিনহা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সোহরাব মুস্তাফা, ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব নাবিল মুস্তাফিজুর রহমান, ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল আলম ফেরদৌস এবং ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবদুল্লাহ আল মামুন সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।