Thu. Jun 4th, 2026


খােলাবাজার২৪,মঙ্গলবার, ০৮ জানুয়ারি ২০১৯ঃ জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক ডাকা হয়েছে আজ মঙ্গলবার (৮ জানুয়ারি)। এদিন বিকেল ৪টায় ড. কামাল হোসেনের বেইলি রোড়ের বাসবভনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। 

জাতীয় ঐক্যফ্রন্টের দফতরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু  এই তথ্য নিশ্চিত করেছেন।

ঐক্যফ্রন্টের সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে পুনর্নির্বাচনের দাবিতে কী ধরনের কর্মসূচি দেয়া যায় তা নিয়ে আলোচনা হতে পারে। তবে এখনই কঠোর কোনও কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা নেই।

বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ জোটের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।