Mon. Jul 20th, 2026

প্রযোজক পাচ্ছেন না তৌকীর আহমেদ!

খােলাবাজার ২৪,রবিবার , ০৩ মার্চ ২০১৯ঃঅভিনেতা থেকে পরিচালক হয়ে ওঠা তৌকীর আহমেদের ছবি বেশ ব্যতিক্রম। তিনি প্রেক্ষাগৃহে দর্শক যেমন টানতে পারেন সেই সাথে বিদেশি পদকও অর্জন করতে পারেন। এই দুইয়ের মেলবন্ধন সাধারনত হয় না। কিন্তু তিনি এটা সম্ভব করেছেন।

২০০৪ সালে তিনি ‘জয়যাত্রা’ নির্মাণ করেন। সবশেষ নির্মাণ করেছেন ‘ফাগুন হাওয়ায়’। গেলো ১৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ছবিটি। এটি এই পরিচালকের ষষ্ঠ ছবি। বায়ান্নের ভাষা আন্দোলনের ওপর নির্মিত ছবিটি সারাদেশে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে ‘হালদা’ শেষ না হতেই শুরু করে দিয়েছিলেন ‘ফাগুন হাওয়ায়’ কাজ। এবার ‘ফাগুন হাওয়ায়’ পর নতুন ছবির পরিকল্পনা কথা জানান তৌকীর আহমেদ।

তিনি বলেন, ‘আমার কাছে অনেক ছবির চিত্রনাট্য রয়েছে। চলচ্চিত্র খুব ব্যববহুল জিনিস। সেজন্য আগে অর্থ জোগাড় করতে হয়। আমার কাছে এমন কিছু গল্প আছে, যেগুলোর জন্য কোনো প্রযোজক পাচ্ছি না। কবি জীবনানন্দ দাশের ওপর একটি ছবি করতে চাই। কিন্তু ছবিটি প্রযোজনা করতে কেউ আগ্রহী নন। এটি বেশ ব্যয়বহুল বটে। অনেক জায়গা যেতে হবে শুটিং করতে। বরিশাল, কলকাতা, দিল্লিসহ অনেক জায়গায় যেতে হবে। এই ছবিটি কবে করতে পারব জানি না!’

আগামী দশ বছরে তৌকীর আহমেদ অন্তত ৬টি ছবি নির্মাণ করতে চান। যেগুলো মানের দিক থেকে এগিয়ে থাকবে। ছাপিয়ে যাবে একটি ছবি থেকে আরেকটিকে।