Thu. Jun 4th, 2026
খােলাবাজার ২৪, মঙ্গলবার, ০২জুলাই,২০১৯ঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যৌক্তিক কারণেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। দাম বাড়ানোর প্রতিবাদে ডাকা হরতালে জনগণ সাড়া দেবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (০২জুলাই)সকালে অভিনেতা এটিএম শামসুজ্জামানকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে দেখতে এসে কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামায়াতের কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না, এ ব্যাপারে ধোঁয়াশার কিছু নেই। তবে তাদের উত্তরসূরীদের বিষয়ে নতুন কোন সিদ্ধান্ত এখনো হয়নি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।