Fri. Jun 5th, 2026

খােলাবাজার ২৪,বুধবার ,১৭জুলাই,২০১৯ঃ জেলা তথ্য অফিসের আয়োজনে নরসিংদী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস উপযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার নাসিমা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিন,নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনীক,শিক্ষক রমেন্দ্র নারায়ন কর,আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজিল এ মিল্লাত,সাংবাদিক তোফাজ্জল হোসেন,জয়নাল আবেদীন,শান্ত বণিক প্রমুখ। সভায় বক্তাগন ২৫ মার্চের কালো রাত্রিতে যে গণহত্যা হয়েছিল তার বিস্তারিত ব্যাখ্যা করে স্কুলের ছাত্র ছাত্রীদের অবহিত করেন।