Thu. Jun 4th, 2026
দুবাইয়ের ফ্রি ভিসা ও দুই রাত ফ্রি হোটেল, পেতে পারেন আপনিও!
খােলাবাজার২৪,মঙ্গলবার,১৮ফেব্রুয়ারি,২০২০ঃ ইউরোপ, যুক্তরাষ্ট্র বা আফ্রিকা যাওয়ার পথে প্রায়ই দুবাই অথবা কাতারে ট্রানজিট নিতে হয়। দুবাই ট্রানজিট নিলে এবং ৯৬ ঘণ্টার জন্য যাত্রা বিরতি দিলে ফ্রি ভিসা ও বিনা খরচে দুই রাত হোটেলে থাকার অফার ঘোষণা করেছে উড়োহাজাজ সংস্থা এমিরেটস।

সংস্থাটি সম্প্রতি জানিয়েছে, আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে যারা ফ্লাইট বুকিং দেবেন এবং আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে যারা ভ্রমণ করবেন তারা এ সুবিধা পাবেন।

এই সময়ে ভ্রমণেচ্ছুকদের জন্য এয়ারলাইন্সের পক্ষ থেকে বিশেষ ভাড়াও অফার করা হয়েছে। ইউরোপ ভ্রমণের ক্ষেত্রে সর্বনিম্ন সব ট্যাক্সসহ রিটার্ন ভাড়া ৯২৭ মার্কিন ডলার।