Fri. Jun 5th, 2026

খােলাবাজার২৪,রবিবার,২৩ফেব্রুয়ারি,২০২০ঃ রাজশাহীর হড়গ্রাম বাজারে যমুনা ব্যাংক লিমিটেড এর রাজশাহী শাখার অধীনে হড়গ্রাম উপশাখা’র শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক জনাব কানুতোষ মজুমদার, ও জনাব মোঃ বেলাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান জনাব মোঃ মঞ্জুরুল আহসান ও ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আশপাশের শাখাসমূহের প্রধানগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক গ্রাহক।