Thu. Jun 4th, 2026
খােলাবাজার২৪,মঙ্গলবার,০৩মার্চ,২০২০ঃ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ তামিম ইকবালে দিন। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুরুতে আক্রমণাত্বকভাবে খেলছেন দেশসেরা ওপেনার। নিজের চিরচেনা স্বভাবসূলভ ব্যাটিংয়ে খেলছেন দেশসেরা এই ওপেনার।

সেই সাথে জিম্বাবুয়ের দ্বিতীয় ওয়ানডে ইনিংসের ৩৬ ওভারে শেষ বলে দুই রান নিয়ে ক্যারিয়ারে দ্বাদশ সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। সেই সঙ্গে দেশের হয়ে ওয়ানডে ক্রিকেট সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন এই বাঁ-হাতি ওপেনার। এরইমধ্যে বাংলাদেশের ক্রিকেটে একমাত্র খেলোয়াড় হিসেবে সাত হাজারী রানের ঘরে নিজের নাম লেখালেন তামিম।

ক্রিজে রয়েছেন তামিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। দু’জনের ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। ৪৪ বলে ২৭ রানে অপরাজিত রয়েছেন রিয়াদ। ১০৯ বলে ১০৩ রানে খেলছেন তামিম।

সবশেষ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০৫/৩।