Thu. Jun 4th, 2026


খোলাবাজার২৪, বৃহস্পতিবার, ৩১মার্চ, ২০২২ঃ আধুনিক ডিজাইনের তৈরী পোশাকের বিশাল কালেকশন নিয়ে ‘জাগুয়া ফ্যাশনস’ রিটেইল আউটলেটের যাত্রা শুরু হলো। প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী সৈয়দ আসাদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান এবং মতিউর রহমান আজ এই শোরুমের শুভ উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে এলাকার ব্যবসায়ী নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মধ্য বাসাবো, ঢাকায় বেস্ট ইলেক্ট্রনিক্স শোরুমের দোতলায় এই শোরুমে উদ্বোধনী মূল্য ছাড়ে বিশেষ ঈদ মেলা চলবে চাঁদ রাত পর্যন্ত। জাগুয়া রিটেইল আউটলেট ঢাকা সহ দেশব্যাপী পর্যায়ক্রমে খোলা হবে। উল্লেখ্য যে, জাগুয়া ফ্যাশনস জামান গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান।