Mon. Jul 20th, 2026
খোলাবাজার২৪, রবিবার, ২২ মে, ২০২২ঃ শরীয়াহ ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আরো বড় পরিসরে গ্রাহকদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের কোনাপাড়া শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।
আজ রবিবার (২২ মে) ঢাকায় সরকার প্লাজা, হোল্ডিং নং # ১৫, পাড়াডগার, কোনাপাড়া, ডেমরাতে  স্থানান্তরিত করা হয়।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী নতুন ভবনে স্থানান্তরিত শাখার কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ, ঢাকা দক্ষিণের আঞ্চলিক প্রধান মোঃ আব্দুর রশিদ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ ও কোনাপাড়া শাখার ব্যবস্থাপক মুহাম্মাদ রফিক ইভেনা সালামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।