Thu. Jun 4th, 2026

খোলাবাজার২৪, বুধুবার, ১৫ জুন, ২০২২ঃ ১৫ জুন ২০২২ তারিখে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এর সাথে তাঁর বর্তমান কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার-কে ০৪ জুলাই ২০২২ তারিখ থেকে ৪ (চার) বছরের জন্য বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর পদে নিয়োগ প্রদান করা হয়েছে। এ সময় রাকাব-এর ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে নব নিয়োগপ্রাপ্ত গভর্নর এর সাথে মতবিনিময় করেন।