Thu. Jun 4th, 2026

খোলাবাজার২৪, বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২ঃ আজ বৃহস্পতিবার (২১ জুলাই ২০২২ তারিখ) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের নবনিযুক্ত সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিনকে ফুলেল সুভেচ্ছা জানান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান। এ সময় রাকাব ঢাকা কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক (উপ-মহাব্যবস্থাপকের দায়িত্বে) মোঃ মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন। রাকাব-এর ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে নব নিয়োগপ্রাপ্ত অর্থ সচিব এর সাথে মতবিনিময় করেন।