Thu. Jun 4th, 2026

২৫মে খোলা বাজার অনলাইন ডেস্ক : শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর বোর্ড অডিট কমিটির ২৫২তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান  একরামুল হক। সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও বোর্ড অডিট কমিটির সদস্য  আব্দুল হালিম ও   মোঃ মশিউর রহমান চমক (ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন), ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও কমিটির সদস্য  নাসির উদ্দিন আহমেদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানী সচিব  মোঃ আবুল বাশার উপস্থিত ছিলেন।