Thu. Jun 4th, 2026

০৮আগস্ট খোলাবাজার অনলাইন ডেস্ক : বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে আরও সহজে, দ্রুত ও নিরাপদে রেমিট্যান্স পাঠানো এবং রেমিট্যান্স নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক ৭ আগষ্ট নেক মানি ট্রান্সফার (ঘবপ গড়হবু ঞৎধহংভবৎ)- এর সাথে চুক্তি সম্পাদন করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

নেক গ্রুপের চেয়ারম্যান ইকরাম ফরাজী সিআইপি এবং এসআইবিএল এর আন্তর্জাতিক বিভাগের প্রধান মোঃ আকমল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ ও আব্দুল হান্নান খান, নেক গ্রুপের পরিচালক ও ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ডাঃ আনোয়ার ফরাজী ইমন, নেক মানি ট্রান্সফার- এর কান্ট্রি ম্যানেজার মোঃ ওসমান গনি, এসআইবিএল এর মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোঃ মনিরুজ্জামান, চিফ রেমিট্যান্স অফিসার মোঃ আহসান হাবীব সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে ইউরোপসহ বিভিন্ন দেশ থেকে বৈধপথে রেমিট্যান্স পাঠানো আরো সহজতর হবে।