Wed. Jun 3rd, 2026

০৮আগস্ট খোলাবাজার অনলাইন ডেস্ক : মোহাম্মদ মোহন মিয়া সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি একই ব্যাংকের ব্যবসায় উন্নয়ন, শরি‘আহ্ সেক্রেটারিয়েট, আইসিসিডি ও ইসলামি ব্যাংকিং কনভার্সন প্রজেক্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ২০২০ সালে স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদান করেন।

ইতোপূর্বে তিনি ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কর্পোরেট বিনিয়োগ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। একই ব্যাংকে শাখা ও জোন প্রধান, ব্যবসায় উন্নয়ন প্রধান এবং চিফ রিস্ক অফিসারসহ ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে তাঁর তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে।

বিনিয়োগ ব্যবস্থাপনায় অভিজ্ঞ পেশাদার ব্যাংকার মোহাম্মদ মোহন মিয়া ১৯৮৫ সালে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড ট্রেন্ট ইউনিভাসির্টি থেকে ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ে পিএইচডি অর্জন করেন।
মোহাম্মদ মোহন মিয়া পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও কনফারেন্সে যোগদান উপলক্ষে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইতালি, জার্মানি, সুইজারল্যান্ড, সুইডেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, বাহরাইন, চীন, হংকং ও সৌদি আরবসহ বিভিন্ন দেশ সফর করেছেন।