Thu. Jun 4th, 2026

১২আগস্ট খোলাবাজার অনলাইন ডেস্ক : সোশ্যাল ইসলামী ব্যাংক- এর উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে ১২ আগস্ট। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও এসআইবিএল-এর আঞ্চলিক প্রধানগণ ও দেশব্যাপী বিস্তৃত ২০৩টি উপশাখার ইনচার্জগণ সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে বছরের বাকি সময়ের জন্য উপশাখাসমূহের করণীয় নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম উল্লেখ করেন যে, প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবা দিতে উপশাখাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যাংকের মুনাফা ও ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনেও উপশাখাগুলোকে ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে এ ব্যাপারে তিনি নানা দিকনির্দেশনা দেন। তিনি আশা প্রকাশ করেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবসায়িক সফলতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে।