Thu. Jun 4th, 2026

শনিবার (০৮.০২.২০২৫) রূপালী ব্যাংক পিএলসি’র কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ ব্যবসায়িক পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী।

এতে সভাপতিত্ব করেন কুমিল্লা বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আমীর হোসেন। এ সময় বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার ও কর্পোরেট শাখার নির্বাহীসহ সকল শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।