Sun. Jul 19th, 2026


মোঃ ফরিদুল ইসলাম দুবাই প্রতিনিধিঃ নভেম্বর মাস জুড়ে দুবাইতে আয়োজিত হয়েছে ফিটনেস চ্যালেঞ্জ। এ আয়োজনের অন্যতম ইভেন্ট হলো দুবাই রান। গতকাল ২৩ নভেম্বর সফলতার সাথে এটি সম্পন্ন হয়েছে। এবার ৩ লক্ষ ৭ হাজার প্রতিযোগী অংশ নেয়। দুবাইয়ের শেখ জায়েদ সড়কে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। যে সড়কে চলে হাজার হাজার গাড়ি, সে সড়কে ৫ কিমি ও ১০ কিমি ক্যাটেগরিতে দৌড়েছে লাখো মানুষ। সবার পরনে ছিল নীল টিশার্ট। পুরো সড়কটি যেন হয়ে উঠেছিল নীল সমুদ্র। হাজার হাজার বাংলাদেশী প্রবাসীরাও এ দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

ইভেন্ট উপলক্ষে অংশগ্রহণকারীদের সুবিধার্থে দুবাই মেট্রোর সময়সীমা বাড়ানো হয় এবং শেখ জায়েদ রোডসহ কয়েকটি প্রধান সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।