Sat. Jul 18th, 2026

মোঃ ফরিদুল ইসলাম দুবাই প্রতিনিধিঃ ৫৪ তম জাতীয় দিবস উপলক্ষে আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ১৪৩৫ জন এমিরেতি নাগরিকদের প্রায় ১৫৫০ কোটি টাকা ঋণ মওকুফ করেন।

চিকিৎসা ঋণ, স্বল্প উপার্জনকারী নাগরিক ও বয়স্ক নাগরিকদের ঋণকে প্রাধান্য দেওয়া হয়েছে। পারিবারিক স্থিতিশীলতা, কল্যাণ ও বৃহত্তর সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য এ ঋণ মওকুফের উদ্যোগ নিয়েছে। আরব আমিরাত সবসময় তার নাগরিকদের কল্যাণকে প্রাধান্য দিয়ে থাকে।

এ উদ্যোগে সর্বতো সমর্থন দেন আরব আমিরাতের উপ রাষ্ট্রপতি, উপ প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট কোর্টের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান।