
মোঃ ফরিদুল ইসলাম দুবাই প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ শহর শারজাহ-তে গ্রামীণ ঐক্য ফোরাম নামক সংগঠণের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার রাতে শারজাহ-র একটি স্থানীয় রেষ্টুরেন্টে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ ঐক্য ফোরামের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি শেখ লুৎফুর রহমান। পরিচালনা করেন সংগঠনের শারজাহ শাখার দায়িত্বপ্রাপ্ত আজিজুল হক।
দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ মাওলানা সোলাইমান ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, শেখ পারভেজ, মাওলানা খলিলুর রহমান, হাফেজ মিজানুর রহমান, মাওলানা আহমেদ খলিলসহ আরও অনেকে। দোয়া মাহফিলে বহু প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
