
খোলাবাজার অনলাইন ডেস্ক : বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি.-তে “নন পারফর্মিং লোন (ঘচখ) ম্যানেজমেন্ট” শীষএকটি কর্মশালা ০৪ ডিসেম্বর, ২০২৫ তারিখ বৃহস্পতিবার ব্যাংকের হেড অফিস ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক প্রধান অতিথি হিসেবে কর্মশালাটি উদ্বোধন করেন। কর্মশালায় ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান আহমেদ ইসমেত, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আজিমুদ্দিন বিশ^াস এনডিসি এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ জসীম উদ্দিনসহ ব্যাংকের উর্দ্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
