Sun. Jul 19th, 2026

মোঃ সাইফুল ইসলাম, মৌলভীবাজার জেলা প্রতিনিধ: মৌলভীবাজারে আজ ৮ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজার পাক হানাদারমুক্ত হয়। দিবসটি উপলক্ষে সকালে কেন্দ্রীয় শহিদ মিনার ও মৌলভীবাজার গণকবরে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মুক্ত দিবসের আলোচনাসভায় যোগ দেন।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

মুক্তিযুদ্ধের স্মৃতি ও শহিদদের ত্যাগকে স্মরণে রেখে প্রতিবছরই মৌলভীবাজারে মুক্ত দিবস পালিত হয়।