পিরোজপুর জেলা প্রতিনিধিঃ পিরোজপুর-১ সংসদীয় আসনে দীর্ঘ ২৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজস্ব দলীয় প্রার্থী চূড়ান্ত করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষের প্রতীক নিয়ে লড়ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
পিরোজপুর-১ সংসদীয় আসন বিএনপি দীর্ঘ ২৯ বছর ধরে এই আসনটি জোটের শরিকদের (প্রধানত জামায়াতে ইসলামী ও অন্যান্য শরিক) ছেড়ে দিয়েছিল বিএনপি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় প্রার্থী পেয়ে পুরো নির্বাচনী এলাকায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দ, উত্সাহ ও বিজয়ের প্রত্যাশার জোয়ার।এই আসনে জামায়াতের একচ্ছত্র আধিপত্য দীর্ঘদিনের, মূলত বিএনপি-জামায়াতের লড়াই হবে বলে মনে করছেন এলাকার অনেক ভোটার। তবে মাঠের খবর অনুযায়ী বিএনপি প্রার্থী এগিয়ে, চ্যালেঞ্জ জামায়াত প্রার্থীর।
বিএনপি ও জামায়াত প্রার্থীরা তাদের দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে রাতদিন মাঠ চষে বেড়াচ্ছেন। তাদের প্রচার-প্রচারণায় সরগরম মাঠঘাট, হাটবাজার সমানতালে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপি ও জামায়াত।
বিএনপির তৃণমূল নেতাকর্মীরা বলছেন, তারা দলের দুঃসময়ে অধ্যক্ষ আলমগীর হোসেনকে তাদের পাশে সক্রিয় ভাবে পেয়েছে মামলা-হামলা উপেক্ষা করে বিএনপিকে আগলে রেখেছেন আলমগীর হোসেন এবং নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। তাঁর দীর্ঘদিনের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে তৃণমূল বিএনপি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে প্রতিজ্ঞাবদ্ধ।

