Sat. Jul 18th, 2026

খোলাবাজার অনলাইন ডেস্ক : অদ্য ১৯ জানুয়ারি ২০২৬ তারিখ রোজ সোমবার সকাল ১০ টায় ভাষানী মিলনায়তন হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে সংগঠনের সভাপতি জনাব কালাম ফয়েজী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব শাহ আলম জমাদ্দার এর সঞ্চালনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৯তম জন্ম বার্ষিকী ও আাপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র স্মরণে আলোচনা সভা – ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির চেয়ারম্যান এর উপদেষ্টা এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল তার বক্তব্যে বলেন, যতগুলো মার্কা আছে বেশিরভাগই মানুষের হাতে তৈরী করা সম্ভব কিন্তু একমাত্র মার্কা ধানের শীষ যেটা আল্লাহর কুদরত দ্বারা তৈরী হয়। ধানের শীষ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা স্বার্বভোমত্ব ও ইসলামী মূল্যবোধের বিশ্বাসীদের প্রাণের মার্কা। এই মার্কার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারা আগামী ১২ই ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ব্যালটের মাধ্যমে তাদের আস্তাকুড়ে নিক্ষিপ্ত করবে। বাংলাদেশে নারী ও শিশুদের জন্য একটি মন্ত্রণালয় আছে যার নাম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করে যান এবং মহিলা ও শিশুদের জন্য মহিয়ষী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক ভালো উদ্যোগ নিয়েছিলেন, যেমন প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত মেয়েদের জন্য বিনা বেতনে পড়াশুনা করার সুযোগ করে দিয়েছেন। নারী ও শিশুদের সু-চিকিৎসা নিশ্চিত করার জন্য গ্রাম পর্যায় কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক প্রতিষ্ঠা করেন।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সুখী সম্বৃদ্ধ একটি শান্তিপ্রিয় বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আলোচনা শেষে শীতার্দদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নূর আহম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা দল, জনাব হুমায়ুন কবীর বেপারী, সভাপতি, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল, সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, সিনিয়র সহ-সভাপতি, প্রবাসী দল, আসাদুজ্জামান বাবুল, সাংবাদিক নেতা, ইলিয়াস হোসেন আরজ ু, স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় নেতা, ইঞ্জিনিয়ার শোয়েব কোরাইশী, মহিদুল ইসলাম মামুন, এস এম কমর উদ্দিন, আবু হায়দার প্রমূখ।