
মোঃ ফরিদুল ইসলাম দুবাই প্রতিনিধিঃ প্রায় দুই বছর যাবত আরব আমিরাতে কর্মরত প্রবাসী শ্রমিকগণ তাদের চাকুরিরত কোম্পানি পরিবর্তন করতে পারছে না। যাদের ভিসা ক্যানসেল হয়ে আছে তারাও নতুন কোম্পানিতে নিয়োগ পাচ্ছে না ভিসা জটিলতার কারণে। আরব আমিরাতে চাকরির ক্ষেত্রে ভিসা হয়ে থাকে দুই বছর মেয়াদি। দুই বছর শেষ হওয়ার পর একই কোম্পানিতে ভিসা নবায়ন করা যাচ্ছে। কিন্তু যেসব কোম্পানি বন্ধ হয়ে গেছে বা যেসব শ্রমিকগণ চাকুরী পরিবর্তন করতে চাচ্ছেন তাদের জন্য এটি একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। কোম্পানি পরিবর্তন করার সুযোগ নেই এটা জেনে অনেক অসাধু মালিকগণ শ্রমিকদের উপর বিভিন্ন ধরনের মানসিক ও আর্থিক নির্যাতন চালাচ্ছে। অনেক প্রবাসী শ্রমিকগণ কাজ করেন ফ্রিল্যান্স ভিসা নিয়ে। কিন্তু অধিকাংশ কোম্পানি ফ্রিল্যান্সিং কোম্পানি তাদের ট্রেড লাইসেন্স নবায়ন করে না। তাই যাদের কাছে ফ্রিল্যান্স ভিসা ছিল সে সকল প্রবাসী শ্রমিকগণ অবৈধ হয়ে পরেছেন। এ বছর এ অবৈধ হয়ে পরার সংখ্যাটা দুলাখ ছোঁবে বলে ধারণা করা হচ্ছে।
এ অবস্থার পরিবর্তন করার জন্য দরকার শক্তিশালী কূটনৈতিক তৎপরতা। আরব আমিরাত হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ শ্রম বাজার। তাই এখানকার প্রবাসীদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিতে সরকারকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
