Fri. Jul 17th, 2026


আবুল হাসনাত তুহিন ফেনী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে ফেনী শহরে ব্যাপক টহল ও মহড়া পরিচালনা করেছে যৌথ বাহিনী। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সেনাবাহিনী, বিজিবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এই বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।​বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে ৫টা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে এই সমন্বিত টহল চলে। নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নিজেদের প্রস্তুতির জানান দিতেই এই মহড়ার আয়োজন করা হয়।
বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মোশারফ হোসেন বিজিবিএম জি ও জানান, জনগণের জানমালের নিরাপত্তা এবং একটি সুষ্ঠু নির্বাচন পরিবেশ বজায় রাখতে বিজিবি বদ্ধপরিকর। সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে আমরা কাজ করছি যাতে সাধারণ মানুষ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে যেতে পারে। এই ধরণের সতর্কতামূলক টহল আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।