Sun. Jul 19th, 2026

19বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
বর্তমান সময়ে নিজ ওজনের প্রতি লক্ষ্য রাখা অনেক গুরুত্বপূর্ণ। ওজনের আধিক্যের কারণে যখন আমরা কর্মজীবন শুরু করি তখন আমাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা যায়। পেশাদার বা ব্যক্তিগত জীবনে বিভিন্ন স্ট্রেসের কারণে শরীরে স্থূলতার সৃষ্টি হতে পারে। সুস্থ কর্মকাণ্ড না করার কারণে পরবর্তীতে আমাদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়।

বর্তমানে স্থূলতা থেকে রক্ষা পাবার জন্য বিভিন্ন ধরণের চিকিৎসা ও প্রসাধনী পাওয়া যায়। এর পেছনের অতিরিক্ত খরচ ও পার্শ্ব-প্রতিক্রিয়ার কথা না হয় বাদ দিলাম। আপনি যদি প্রাকৃতিক কিছু উপায় অবলম্বন করেন তাহলে আপনার ব্যয়বহুল উপায় অবলম্বন করার প্রয়োজন হবে না।

১. প্রথমে সকালের নাস্তা দিয়ে শুরু করা যাক। সারাদিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সকালের নাস্তা। সারাদিনের প্রয়োজনীয় সকল শক্তি আমরা সকালের নাস্তা থেকে পেয়ে থাকি। যার ফলে সকালে অনেকেই অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করে থাকে।

২. সারাদিনে শুধু দুইবার খাবার অভ্যাস ত্যাগ করুন। ৪,৫ বারে সারাদিনের খাবার খাওয়ার অভ্যাস করুন। বারবার খাদ্য গ্রহণ করলে শরীরের বিপাকের হার বৃদ্ধি পায়।

৩. বিভিন্ন ধরণের মসলা যেমন- আদা, দারুচিনি ও গোলমরিচ খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করুন। এসকল মসলা ওজন কমানোর জন্য দারুণ কার্যকর। দিনে দুই-তিনবার আদা চা পান করুন। এছাড়াও সবুজ চা ওজন কমানোর জন্য অনেক কার্যকর।

৪. প্রতিদিন সকালে দুই চামচ লেবুর রসের সাথে গরম পানি মিশিয়ে পান করুন। এতে শরীরের অতিরিক্ত ওজন কমে যাবে। প্রতিবার খাবার খাওয়ার পর এক গ্লাস গরম পানি পান করুন। এতে প্রাক্রিতিকভাবেই আপনার শরীরে মেদ জমবে না।

৫. তিন-চার মাস পর্যন্ত শুধু তরকারী খাবার অভ্যাস করুন। শাক ও সবজি জাতীয় খাবার শরীরের মেদ কমাতে অনেক সাহায্য করে।

৬. প্রচুর পরিমাণে পানি পান করুন। আপনি যতটা পারেন পানি পান করার অভ্যাস করুন। পানি পান করার ফলে ত্বকের রং উজ্জ্বল হয় এবং শরীরের ওজন কমাতে সাহায্য করে। শরীরকে জলয়োজিত রাখা পানি পান করার প্রধান কাজ। প্রতিদিন অন্তত ৮ গ্লাস পানি পান করার অভ্যাস করুন।

৭. অবশ্যই শারীরিক কিছু কার্যকলাপ করতে হবে। আপনার প্রতিদিনের রুটিনে কিছু ব্যায়াম অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। আর কিছু করতে না পারলেও প্রতিদিন ২০-৩০ মিনিট হাঁটার অভ্যাস করুন। এতে কখনও আপনার শরীরে অতিরিক্ত মেদ জমবে না।–সূত্র: জি নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *