খোলা বাজার২৪ ॥ শনিবার, ১০ অক্টোবর ২০১৫ : বর্তমান সময়ে পৃথিবীতে সকল ধরণের কাজ করার জন্য সবচেয়ে মুখ্য উপাদান হল টাকা। যার টাকা আছে তার জন্য সব কিছু সহজ। তার কোন কষ্টের ভাগিদার হতে হয় না। অনেকেই বলে থাকে টাকা দিয়ে সব কেনা যায় কিন্তু ভালোবাসা ও সুখ কিনতে পাওয়া যায় না। তবে মেট্রোর বরাতে জানা গেল যে, টাকা সকল সুখের মূলে রয়েছে।
নতুন এক তথ্যচিত্র অনুসারে টাকা আপনাকে সকল সুখের অধিকারী করতে পারেন। যদি সেই তথ্যচিত্র সম্পূর্ণ সঠিক হয়। জাতীয় স্ট্যাটিস্টিকস এর গবেষকেরা বলেছেন, ধনী মানুষের সুখ ও স্বাস্থ্য সম্পর্কে অনেক ভাল ধারণা রয়েছে।
অনেক সম্পদের ব্যাংক একাউন্ট, শেয়ার ও মূলধন মানুষকে অনেক বেশি সুখ প্রদান করেন। তবে জমিজমা ও পেনশনের টাকা মানুষের সুখের মাঝে তেমন একটা প্রভাব ফেলে না।
প্রায় হাজার মানুষকে প্রতিদিন জিজ্ঞেস করা হয় তারা প্রতিদিন ০ থেকে ১০ এর মাঝে কতটুকু সুখী ও উদ্বিগ্ন রয়েছেন। তাদের উত্তরের ফলাফল নিয়ে তাদের টাকা-পয়সা, সম্পত্তি ও জমিজমার সাথে তুলনা করা হয়। এক্ষেত্রে তাদের ব্যাংক একাউন্টে থাকা টাকার পরিমাণও অন্তর্ভুক্ত করা হয়।
তারা দেখতে পান যারা মনমত ঘরের সকল কাজ করতে পারছেন, একটি উচ্চতর পর্যায়ে জীবনযাপন করছেন তারা বেশি খুশিতে রয়েছেন। তবে তাদের যে কোন স্ট্রেস বা চাপ নেই তা কিন্তু নয়। তারাও বিভিন্ন চিন্তায় আচ্ছাদিত থাকেন।
তবে এরকম তথ্য সকলে মেনে নিতে নারাজ। কিন্তু আসলেই টাকা দিয়েই পৃথিবীর সব কাজ করতে হয়। সে হিসেবে সুখও কিনতে পাওয়া যায়। তবে ভালবাসার বিষয়টি একটু আলাদা ব্যাপার।
