Mon. Jul 20th, 2026
খোলাবাজার অনলাইন ডেস্ক : বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারানোর পর আর্জেন্টিনার উদীয়মান মিডফিল্ডার নিকো পাস ভক্তদের উদ্দেশে একটি  প্রতিজ্ঞাবদ্ধ বার্তা দিয়েছেন। ফাইনাল ম্যাচে বেঞ্চে থাকলেও ম্যাচ শেষে স্যোশাল প্ল্যাটফর্মে পরবর্তী বিশ্বকাপে শিরোপা পুনরুদ্ধারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে গড়ানো তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১০৬ মিনিটে ফেরান তোরেসের করা একমাত্র গোলে জয় পায় স্পেন। আর্জেন্টিনার খেলোয়াড়রা যখন হতাশায় মাঠ ছাড়ছিলেন। তখন ইতালিয়ান ক্লাব কোমোর ২১ বছর বয়সী তরুণ তারকা সতীর্থ ও সমর্থকদের মনোবল চাঙ্গা করতে এগিয়ে আসেন।

ফেসবুকে দলের একটি ছবি শেয়ার করে স্পেনে জন্মগ্রহণকারী এই আর্জেন্টাইন মিডফিল্ডার লেখেন, ‌‘আজকের দিনে এই দেশ ও এই জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পেরে এবং এমন একদল অসাধারণ মানুষের অংশ হতে পেরে আমি অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি গর্বিত।

‘যারা এই জার্সির জন্য জীবন দিতে পারে এবং প্রতি মুহূর্তে তাদের হৃদয় ও আত্মা উজাড় করে দেয়। আমি শুধু তাদের ধন্যবাদ জানাতে পারি। আমি প্রতিজ্ঞা করছি, এই বিশ্বকাপ ট্রফি আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে আমি আমার সবকিছু বিলিয়ে দেব।’

অভিনন্দন স্পেন এবং সব স্প্যানিশদের।

আর্জেন্টিনা, সব সময় ভালো এবং খারাপ উভয় সময়েই পাশে আছে বলে যোগ করেন তিনি।