Sun. Jun 7th, 2026

খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : জন্মদিনে কী পেলেন? সহজ-সরল প্রশ্ন। উত্তরটা তো 79তেমন, ‘পলাশ ফুলের নোলক। উপহারটি আমার বেশ পছন্দই হয়েছে। জন্মদিনে কত কিই তো উপহার পাই। এই উপহারটা বেশ আনকমন।’ মোবাইলে এক নিশ্বাসে কথাগুলো বলে গেলেন ‘ব্ল্যাকমানি’ ও ‘জালালের গল্প’র নায়িকা মৌসুমী হামিদ। মৌসুমী হামিদের জন্মদিন সোমবার (১২ অক্টোবর)। এই দিনে সাতক্ষীরা জেলার তালা গ্রামে জন্মেছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। শৈশব-কৈশোর, স্কুল-কলেজ জীবন কেটেছে সেখানেই। এর পর পড়েছেন খুলনার আজম খান কমার্স বিশ্ববিদ্যালয় কলেজে। ২০১০ সালে লাক্স সুপারস্টার নির্বাচিত হন। তার পরের খবর সবার জানা। থাক সেসব বিষয়! জানা যাক, জন্মদিনে কে উপহার দিল পলাশ ফুলের নোলক? মৌসুমী জানান, উপহারটি দিয়েছেন নাট্যনির্মাতা সঞ্জীব চৌধুরী। মৌসুমীর ভাষায়, “জন্মদিনে আসলে ভালই লাগে। অনেকে ফোনে শুভেচ্ছা জানান। বেশিরভাগ সময় এই দিনটিও কাটাতে হয় শুটিং করে। এবারও হয়েছে তাই। পুবাইলে চলছে সঞ্জীব চৌধুরীর ‘পলাশ ফুলের নোলক’ নাটকের পুবাইলে শুটিং। সারাদিন এখানেই কাটবে।’ তিনি আরও বলেন, ‘রাত বারোটার পরেই কাছের বন্ধুদের নিয়ে এক পর্ব বার্থডে পার্টি হয়ে গেছে। অনেক মজা হয়েছে। সকাল সাড়ে ১০টায় হাজির হয়ে ছিলাম আরটিভির লাইভ অনুষ্ঠানে। আর শুটিং। সবমিলিয়েই সারা দিনটাই আমার জন্য অনেক অনেক স্পেশাল।’ মৌসুমী অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি নাটক হল ‘নূরজাহান’, ‘অচেনা প্রতিবিম্ব’, ‘জলছবি’, ‘ডেড এন্ড’। সমান তালে অভিনয় করে চলেছেন চলচ্চিত্রে। মুক্তির অপেক্ষায় আছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ ও ‘হডসনের বন্দুক’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *