Sun. Jun 7th, 2026

খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় 94আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামী ২০ নভেম্বর। আর উদ্বোধনী আয়োজন মাতাতে ঢাকায় আসছেন বলিউড তারকা হৃত্বিক রোশন, জ্যাকুলিন ফার্নান্দেজ ও গায়ক কেকে। অনুষ্ঠানটি হবে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সোমবার বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে। জানা গেছে, সাংস্কৃতিক আয়োজনে বিদেশি এই তিন তারকার পাশাপাশি অংশ নেবেন এদেশের বেশ কয়েকজন শিল্পী। মঙ্গলবার (আগামীকাল) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন বিসিবির সেই সূত্রটি। ছয় দলের অংশগ্রহণে এবার অনুষ্ঠিত হবে ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-২০ এ আসর। নভেম্বরের শেষ সপ্তাহের দিকে মাঠে গড়ানোর কথা রয়েছে বিপিএলের। আর ৩১ অক্টোবর ক্রিকেটারদের নিলাম হওয়ার কথা থাকলেও এগিয়ে আসতে পারে এর তারিখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *